শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৮

শিরোনাম :
পিরোজপুরে পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত্যু, গা‌ছচাপায় আহত ৬

পিরোজপুরে পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃত্যু, গা‌ছচাপায় আহত ৬

dynamic-sidebar

পি‌রোজপুর প্রতিনিধি ॥ পিরোজপু‌রের ভান্ডা‌রিয়ায় পা‌নি‌তে ডু‌বে আব্দুল্লাহ (০৬) না‌মে একটি শিশু মৃত্যু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) বি‌কে‌লে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ ভান্ডা‌রিয়া উপ‌জেলার গৌরিপুর ইউ‌নিয়‌নের ম‌শিউর রহমা‌নের ছে‌লে।

স্বজনরা জা‌নায়, রোববার বি‌কে‌লে সবার অজা‌ন্তে আব্দুল্লাহ বা‌ড়ির পা‌শের নালায় প‌ড়ে যায়। অ‌নেক খোঁজাখু‌ঁজির পর ওই নালা থেকে তার মর‌দেহ উদ্ধার করা হয়।

এ‌দি‌কে, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভান্ডা‌রিয়ায় গাছচাপা পড়ে ছয়জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গে‌ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net