সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৬

শিরোনাম :
বরিশালে ২ দফা দাবিতে আউটসোসিং কর্মচারীদের বিক্ষোভ গৌরনদীতে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পাথরঘাটায় গাছ না কেটে দোকান নির্মাণ করে ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দীগঞ্জে ফাঁকা বাড়িতে চুরি বরিশাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক স্ত্রীকে না জানিয়ে আবারও বিয়ে, বেতন বাড়ছে না পাসপোর্টের কর্মচারীর থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের ভেলকিবাজি, অতিষ্ঠ চার উপজেলার মানুষ
গৌরনদীতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলণ সম্পন্ন

গৌরনদীতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলণ সম্পন্ন

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সম্মেলণ সম্পন্ন করা হয়েছে।

রবিবার বিকেলে জংগলপট্টি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলণে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বাচ্চু।

৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী বেপারীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা সোহানুর ইসলাম মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা,

সাবেক ইউপি চেয়ারম্যান জামাল গোমস্তা, আওয়ামী লীগ নেতা সুলতান ফকির, মিজানুর রহমান, জলিল ফকির, ছাত্রলীগ নেতা শাহাদাত হাওলাদার, রাসেদুল ইসলাম সংগীত প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net