মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৫

ববিতে নতুন গবেষণাগার উদ্বোধন

dynamic-sidebar

শফিক মুন্সি::

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর রসায়ন বিভাগের জন্য অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন করেছেন উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন। সোমবার বেলা সাড়ে বারোটায় বিভাগের তৃতীয় গবেষণাগার হিসেবে একাডেমিক ভবনের নীচ তলায় এটির শুভ সূচনা করা হয়। নতুন এ গবেষণাগারে ফিজিক্যাল, অর্গানিক ও নন – অর্গানিক রসায়নের প্রাথমিক গবেষণা গুলো সম্পন্ন করতে পারবে শিক্ষার্থীরা।

উদ্বোধন শেষে ববি উপাচার্য জানান, যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রমে আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে গবেষণার কোনো বিকল্প নেই। সেটারই ধারাবাহিকতায় এই গবেষণাগারের কার্যক্রম শুরু করলাম। অন্যান্য বিভাগ থেকে যদি গবেষণাগার নির্মাণের প্রয়োজনপত্র আমার কাছে আসে আমি সেগুলো সর্বাধিক গুরুত্ব সহকারে দেখবো।

নতুন গবেষণাগার পেয়ে খুশি শিক্ষার্থীরাও। রসায়ন বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ইমাম হাসান জানান, আলট্রা ভায়োলেট মেশিন ও ফিউম কাপবোর্ড যুক্ত গবেষণাগার আমাদের আগে ছিলনা। নতুন গবেষণাগারে এসব জরুরী জিনিসপত্র স্থাপন করায় আমরা আনন্দিত।

গবেষণাগার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ, সহকারী অধ্যাপক ড. নাজমুল কায়েস, ড. হালিমা বেগম, প্রভাসক মাহমুদুল হাসান, ফারজানা আক্তার, প্রিয়াংকা বণী প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net