, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে জনগণের সেবা দিতে হবে : পুলিশ কমিশনার

সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে জনগণের সেবা দিতে হবে : পুলিশ কমিশনার

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন,আমরা একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের গর্বিত সদস্য।দেশ-দেশের মানুষকে সেবা দেয়ার যে সর্বাধিক সুযোগ রয়েছে ,অন্য কোন সংস্থায় তা নেই। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে জনগণের সেবা দিতে হবে।

আজ (১৮ নভেম্বর) বরিশাল পুলিশ লাইন্স মাস্টার প্যারেড পরিদর্শন কালে এ কথা বলেন তিনি।

প্যারেড অধিনায়ক উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা সালেহ্ উদ্দিন এর নেতৃত্বে অনুষ্ঠিতপ্যারেড-এ পুলিশ কমিশনার বিএমপি নিরাপত্তার চ্যালেঞ্জগুলো আন্তরিকতার সাথে সম্পন্ন করার জন্য সবাইকে অভিনন্দন ও শভেচ্ছা জানিয়ে আরও বলেন, “সেবার মান উন্নত করতে আমরা দক্ষতার সাথে যে জনমুখি-গণমুখি কর্মসূচি হাতে নিয়েছি তা বাস্তবায়নের মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে একত্রিত হয়ে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে পারি তথা সমাজে যাতে অপরাধ দানা বাঁধতে না পারে সেই মর্মে একটা রক্ষা কবচ তৈরি করতে পারি। মাসব্যাপি সচেতনতামূলক নানান কর্মসূচির পাশাপাশি ভুক্তভোগীদের কথা শুনে সেবা পৌঁছে দেয়ার সফলতা নিয়ে সকল থানায় প্রতিমাসের একই দিনে নেয়া জবাবদিহিতামূলক “ওপেন হাউজ ডে” কার্যক্রম জনগণ কর্তৃৃৃক প্রশংশিত হয়েছে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থতি মোকাবিলায় যে উন্নয়নের মহা সড়কে অবস্থান নিয়েছি, সেখান থেকে আর পিছনে তাকানোর সময় নেই।বঙ্গবন্ধুর ডাকে যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এই দেশ স্বাধীন হয়েছিলো, সত্যি স্বাধীন সেই দেশ আমরা উপহার দিতে চাই ”।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net