মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম নিধন,শিশু সহ গনহত্যা নারী নির্যাতনের প্রতিবাদে ও অংসান সুচির আন্তর্জাতিক আদালতে বিচারের দাবী জানিয়ে মানববন্দন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ,যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ বরিশাল মহানগর ও জেলা কমিটি।
আজ বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে রাস্তার দু’প্রান্তে দারিয়ে শান্তিপূর্ন ভাবে মানববন্ধন কর্মসূচি রন পালন করে।
হিযবুল্লাহ বরিশাল জেলা সভাপতি জামে এবায়েদুল্লাহ মসজিদের খতিব মাওঃ মির্জা নুরুর রহমা বেগ এর সভাপতিত্বে মানবব নে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ হযরত মাওঃ শাহ আবু নছর নেছার উদ্দীন আহমদ হোসাইন।
প্রধান অতিথি এসময় বলেন মিয়ানমারে নিষ্ঠুর সেনা বাহিনী রোহিঙ্গা মুসলমানদের গনহত্যা,ধর্ষন,নির্যাতন করে বাড়ি-ঘড়ে আগুন দিয়ে দেশ ছাড়া করছে।
তাই জাতীসংঘ সহ বিশ্ববাসী ও মানবাধিকার সংস্থাগুলোকে আরো এগিয়ে এসে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাবার জন্য আহবান জানান।
আজ রোহিঙ্গা মুসলমানদের পাশে দাড়াবার জন্য দেশের সকল মানুষ ও সরকারকে ধন্যবাদ জানান।
এসময় আরো বক্তব্য রাখেন ডাঃ সৈয়দ মাওঃ মোঃ শরাফৎ আলী,মাওঃ রুহুল আমিন ছালেহী, মাওঃ মোঃ বোরহান উদ্দীন ছালেহী,মাওঃ কাজী মফিজ উদ্দীন, এনায়েতুল্লাহ ফরাজী,মাওঃ নজরুল ইসলাম, মাওঃ মুফতি দেলোয়ার হোসাইন,মাওঃ সৈয়দ বশিরুল ইসলাম,মাওঃ সাইদুর রহমান,মাওঃ হাসান বিন হাবিব,মাওঃ শিহাব উদ্দীন ও মাওঃ নজরুল ইসলাম।
মানববন্ধন শেষে রোহিঙ্গা মুসলিম সহ দেশবাসী সকলের শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মানববন্ধনের প্রধান অতিথি সিনিয়র নায়েবে আমীর।
সদররোডের দু’পান্তে দাড়িয়ে কয়েক হাজার হিযবুল্লাহ সদস্যরা মানববন্ধনে অংশ নেয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply