বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৫

শিরোনাম :
বরিশালে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট খেলার শুভ উদ্বোধন

বরিশালে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট খেলার শুভ উদ্বোধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ইয়ং টাইগার্স অনুধর্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।আজ সোমবার সকাল ৯ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে।

ইয়ং টাইগার্স অনুধর্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ (চিটাগাং বনাম সিলেট জোনের) আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল ও সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা বরিশাল প্রশান্ত কুমার দাস,

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাসসহ উভয় দলের খেলোয়ার, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।আঞ্চলিক পর্যায়ের ক্রিকেট খেলায় আজকের টিম চিটাগাং এবং সিলেট জেলার খেলার মধ্যদিয়ে খেলা শুরু হয়। খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম অজিয়র রহমান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net