, ,

শিরোনাম :
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মেহেন্দীগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন নয়: জহির উদ্দিন স্বপন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর-সম্পাদক সাদিক।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর-সম্পাদক সাদিক।

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক  :: বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে একেএম জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

রোববার (৮ ডিসেম্বর) বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়।

 

এসময় সম্মেলনের উদ্বোধক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আইন বিষয়ক সম্পাদক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সম্মেলনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুসসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, সর্বশেষ বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ২৭ ডিসেম্বর। ওই সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে শওকত হোসেন হিরণ এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আফজালুল করিম নির্বাচিত হয়েছিলেন।

 

পরে শওকত হোসেন হিরণ মারা গেলে ২০১৬ সালে ২০ অক্টোবর মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ওই কমিটিতে অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালকে সভাপতি, অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে যুগ্ম সম্পাদক করা হয়

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net