শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৬

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
জানাযায় হাজারো মানুষ ভালোবাসা আর শ্রদ্ধায় সৈনিক মনোয়ারের দাফন সম্পন্ন

জানাযায় হাজারো মানুষ ভালোবাসা আর শ্রদ্ধায় সৈনিক মনোয়ারের দাফন সম্পন্ন

dynamic-sidebar

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অফ্রিকার মালিতে গত ২৪ সেপ্টেম্বর
সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপোসিভ ডিভাইস (আইইডি)
বিস্ফোরণে নিহত সেনা সদস্য মোঃ মনোয়ার হোসেনের মৃতদেহ জানাযা শেষে দাফন
করা হয়েছে।  রোববার বাদ মাগরিব তার গ্রামের বাড়ি চন্দ্রমোহন ইউনিয়নের
চন্দ্রমোহন অলিশিয়া জৈনপুরি খানকা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে তার
জানাযা’র নামায অনুষ্ঠিত হয়। এরআগে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে তার মৃতদেহ
চন্দ্রমোহন অলিশিয়া জৈনপুরি খানকা মাঠে একটি লাশবাহি গাড়িতে ঢাকা থেকে
সরাসরি সড়ক পথে সেনা সদস্যরা নিয়ে আসেন। গাড়ি থেকে ৬২ ইষ্ট বেঙ্গল
রেজিমেন্টের সেনা সদস্যরা তার মৃতদেহ বহন করে জানাযাস্থলে নিয়ে যান। পরে
সেখানে গার্ড অব অনার  প্রদান

গার্ড অব অনার

এবং শহীদের জীবনবৃত্তান্ত তুলে ধরা হয়।
এরপর সেনাসদস্য, আত্মীস্বজন ও আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষের
উপস্থিতিতে জানাযা’র নামায অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে সেনা সদস্যরা
কফিন কাধে বহন করে শহীদের বাড়িতে নিয়ে যান। সেখানে পরিবারের সদস্যদের
অনুমতি ক্রমে রাত ৮ টায় শহীদের বাড়ির পাশের পারিবারিক গোরস্থানে দাদা
মরহুম মেনহাজ উদ্দিন হাওলাদার ও দাদী মরহুম ফয়জরা বিবি’র কবরের পাশে
সমাহিত করা হয়।  এরপর তাকে মনোরত্তর সালাম প্রদান করেন ৬২ ইষ্ট বেঙ্গল
রেজিমেন্টের সেনা সদস্যরা।  এসময় সেখানে উপস্থিত ছিলেন ৬২ ইষ্ট বেঙ্গল
রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ, ৩২ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর
মনির, ব্যানব্যাট-৪ এর মেজর কায়সারসহ সেনা সদস্যবৃন্দ, পরিবারের সদস্য,
আত্মীয় স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। মনোয়ার হোসেন খালু আ.জলিল মৃধা
বলেন, ১৯৮৫ সালের ২৫ নভেম্বর বরিশাল জেলার সদর উপজেলার চন্দ্রমোহন
ইউনিয়নের চন্দ্রমোহন গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহন করেন
সেনা সদস্য মনোয়ার হোসেন।  সেনা কর্মকর্তারা জানান, ২০০৩ সালে ২১ আগষ্ট
মনোয়ার হোসেন সেনাবাহিনীর ইষ্ট বেংগল রেজিমেন্টাল সেন্টারে যোগদান করেন।
প্রশিক্ষন শেষে যশোর ক্যান্টনমেন্টের ৩২ ইষ্ট বেংগল রেজিমেন্টে যোগদান
করেন। এরপর সে র্যামপিড এ্যাকশন ব্যাটালিয়ান ও প্রেসিডেন্ট গার্ড
রেজিমেন্টে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেণ। জাতিসংঘ শান্তিরকআ
মিশন আফ্রিকার মালিতে দায়িত্ব পালনের জন্য চলতি বছরের ৭ মে ব্যানব্যাট-৪
(মিনুসমা)এ যোগদান করেন। গত ২৪ সেপ্টেম্বর গাঁও সেনা ক্যাম্প হতে
অপারেশনাল দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের আইইডি আক্রমনে মাত্র ৩১ বছর
বয়সে শাহাদাৎ বরণ করেন তিনি। সে সেনাবাহিনীতে ১৪ বছর ১ মাস সততা ও
নিষ্ঠার সাথে চাকুরী করেণ। মনোয়ার হোসেনের মা রওশন আরা বেগম বলেন, তার বড়
ছেলে আনোয়ার হোসেন ২০০০ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে এম পরীক্ষা
দেয়ার জন্য বাবার কাছে ফরমফিলাবের টাকা আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
তার স্বামী ২০০৩ সালে রাজধানীর আগারগাঁওয়ের পুলিশ ফাঁড়িতে ডিউটিরত
অবস্থায় নিহত হন। এরপর মেঝো ছেলে মনোয়ার হোসেনের মৃত্যু তার সব স্বপ্ন
ধুলিস্মাৎ করে গেল। স্ত্রী ইভা আক্তার বললেন,শনিবার বিকেলেও তার স্বামীর
সাথে কথা হয়েছে। ক্যাম্পে ফিরে গিয়ে কথা বললেন। এরপর রোববার (২৪
সেপ্টেম্বর) বিকেলে সেনা সদর দপ্তর থেকে তার কাছে ফোন করে মনোয়ার হোসেনের
ভাই ও বোনের মোবাইল নম্বর চায়। তখনই তার মনে সন্দেহের দানা বাঁধে। এখন
দুই অবুঝ  শিশু সন্তান নিয়ে কি করবেন এই চিন্তাই ঘুরপাক খায় ইভা আক্তারের
মনে। স্বজনদের সাথে সাথে বিলাপ করছেন স্বজন ও এলাকাবাসী। হাসোজ্জ্বল ও
বিনয়ী ছিলেন মনোয়ার হোসেনের এই মৃত্যু তারাও যেনো মেনে নিতে পারছেন না।
ছোট ছোট নানান ঘটনার স্মৃতিচারন বুঝিয়ে দিয়েছেন তারাও কতটা ভালোবাসতেন
মনোয়ারকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net