, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
আ.লীগের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদককে যুববন্ধু আরিফিন মোল্লার অভিনন্দন

আ.লীগের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদককে যুববন্ধু আরিফিন মোল্লার অভিনন্দন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের ২১তম জাতীয় স‌ম্মেল‌নের মাধ্যমে দ‌লের নবম বা‌রের মত সভাপ‌তি নির্বা‌চিত হ‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এবং দ্বিতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কা‌দের।

পরবর্তী তিন বছর আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা আর সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরই দায়িত্ব পালন করবেন।কাউন্সিলের দ্বিতীয় দিনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই দুই নেতা পরবর্তী তিন বছরের জন্য নির্বাচিত হন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ররহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা নবম বারের মতো সভাপতি এবং ওবায়দুল কাদের দ্বিতীয় বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য বরিশালের কৃতি সন্তান যুববন্ধু আরিফিন মোল্লা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় যুববন্ধু আরিফিন মোল্লা বলেন, আমি ভালোবাসি আমার আপাকে,ভালোবাসি দলকে,কি পেলাম আর কি না পেলাম তা বড় কথা নয় বরং ভালোবেসে কি আমি তার আদর্শকে কি ধরে রাখতে পারলাম কিনা তাই বড় ব্যাপার। আমি তার একজন কর্মী হয়ে ছিলাম,আছি এবং তার কর্মী হয়েই থাকতে চাই সারাজীবন।আমি তার আদর্শ বুকে ধারণ করে মানুষের জন্য কাজ করে যাচ্ছি,দেশের জন্য কাজ করে যাচ্ছি।

ইনশাআল্লাহ সারাজীবন দেশ ও মানুষের জন্য কাজ করে যাবো আমার প্রিয় নেত্রীর মতো।”মোদের আশা” জননেত্রী শেখ হাসিনা।জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

বিবৃতিতে তিনি বলেন, দেশ ও সংগঠনের নেতৃত্বে যতোদিন শেখ হাসিনা থাকবেন ততোদিন বাংলাদেশ নিরাপদ ও গতিশীল থাকবে।বিবৃতিতে যুববন্ধু আরিফিন মোল্লা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net