বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৫

শিরোনাম :
অবৈধ ভাবে চরে মাটি কাটার অপরাধে ভোলায় ৬ লক্ষ টাকা জরিমানা

অবৈধ ভাবে চরে মাটি কাটার অপরাধে ভোলায় ৬ লক্ষ টাকা জরিমানা

dynamic-sidebar

বোরহানউদ্দিন প্রতিনিধি : অবৈধ ভাবে চরে মাটি কাটার অপরাধে ভোলা বোরহানউদ্দিনে ৪ জনকে আটক করা হয়। রবিবার দুপুর ২টায় এ অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজী।

এসময় বোরহানউদ্দিন থানা পুলিশ সহযোগিতা করেন। পরে সন্ধ্যায় মোবাইল কোর্টে ৪ জনের কাছ থেকে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজী জানান, উপজেলার গংগাপুর ইউনিয়নের চরলতিফ চর থেকে অবৈধ ভাবে বেকু দিয়ে ঢাকা মুন্সিগঞ্জ মুকতারপোল ব্রিক ফিল্ডের জন্য অবৈধ ভাবে মাটি কেটে নিয়ে যায়।

এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আলমগীর মাতাব্বর কোড়ালিয়া, জাহিরুল বানারী পারা, হাসিব ফকির খুলনা, মোশারফ বেলু মিয়া কে আটক করি।

সন্ধ্যায় মোবাইল কোর্টে তাদের ৪ জনের কাছ থেকে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন যে কোন অপরাধে তার এ অভিযান অব্যাহত থাকবো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net