, ,

শিরোনাম :
ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
বরিশালে প্রতিপক্ষকে ফাঁসাতে সাদিক আব্দুল্লাহর ব্যানার ছেড়ার নাটক!

বরিশালে প্রতিপক্ষকে ফাঁসাতে সাদিক আব্দুল্লাহর ব্যানার ছেড়ার নাটক!

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নথুল্লাবাদ বাস-টার্মিনাল এলাকায় মটর সাইকেল চালক শ্রমিক ইউনিট’র অভ্যান্তরীন দ্বন্ধ’র রেশ ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ’র ছবি সম্বলিত একটি ব্যানার ছিড়ে ফেলার মিথ্যা অভিযোগ ছড়িয়েছে একটি চক্র।

যদিও ঘটনার আড়ালে ছিলো নতুন কমিটি নিয়ে কন্দল।এ বিষয় নিয়ে নথুল্লাবাদ মটর সাইকেল শ্রমিক ইউনিটের নির্বাচিত সদস্যদে’র মধ্যে দীর্ঘদিন যাবত থেকেই চলছিলো দু পক্ষের দ্বন্ধ। অনুসন্ধানে জানা যায়,কিছুদিন পূর্বে মটর সাইকেল শ্রমিক ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হলে কমিটির পক্ষ থেকে বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহকে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় মটর সাইকেল শ্রমিক ইউনিটের সদস্যরা একটি ব্যানার লাগানো হয় ।

তবে দ্বি-বার্ষিক নির্বাচনের পরে মটর সাইকেল শ্রমিক ইউনিটের সাবেক সাধারন সম্পাদক জামাল হোসেনের সঙ্গে বর্তমান সাধারন সম্পাদক নান্টু’র মধ্যে বর্তমান কমিটির কিছু সদস্যদের নিয়ে দ্বন্ধ চলছিলো।সাবেক সাধারন সম্পাকদক জামাল বর্তমান কমিটিতে কিছু বহিরাগত সদস্যদের সদস্য পদ দেয়াতে কমিটি মানতে অস্বীকার করে। সেই সূত্র ধরেই গত ২০শে ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে সাবেক ও বর্তমান সম্পাদকের মধ্যে কথা কাটাকটির সৃষ্টি হয় তখন বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি সুমন হাওলাদার উভয়ের দ্বন্দ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছালে বর্তমান সাধারন সম্পাদক নান্টু সুমনের উপর চড়াও হন এবং নান্টুর সাথে থাকা বর্তমান কমিটির সদস্য আজিম হাওলাদার ,হুমাযূন,মতিনসহ প্রায় ১০/১৫ জনের একটি গ্রুপ সুমনের উপর অতর্কিত হামলা চালায়।এতে করে সুমন হাওলাদার মারাত্বক ভাবে আহত হন।

 

এদিকে হামলার দায় এড়াতে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে জামাল,সুমন এবং লিটনসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মটর সাইকেল চালক শ্রমিক ইউনিটের ব্যানারে বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহর ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলা হয়েছে উল্লেখ করে সাধারন অভিযোগ দ্বায়ের করে।এমনকি ঘটনাটি সত্য প্রমাণিত করতে ততক্ষনিক বরিশালের আঞ্চলিক কিছু অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মিথ্য তথ্য প্রদান করে সংবাদও প্রকাশ করানো হয়।এ ব্যাপারে ভূক্তভোগি সুমন হাওলাদার জানান, আমি বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে প্রায় ১৩ বছর যাবত মটর সাইকেল চালাচ্ছি এবং আমি পারিবারিক সূত্র থেকেই আওয়ামীলীগের সাথে জরিত সেখানে কিভাবে বর্তমান দলীয় মেয়রের ছবি সম্লিবলিত ব্যানার ছিরে ফেলি এটা আপনারাই বলুন।তিনি আরো বলেন, বর্তমানে মটর সাইকেল শ্রমিক ইউনিটের যে নতুন কমিটি রয়েছে তাতে অধিকাংশ সদস্য বিগত দিনে বিএনপির সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলো। বর্তমানে সেই সকল বিএনপি পন্থীরা আ’লীগের মধ্যে দ্বন্দ সৃষ্টি করতেই তারা সেই সুযোগ নিয়ে “মটর সাইকেল শ্রমিক ইউনিট’র” ব্যানারে আ’লীগ নেতার ছবি যুক্ত করে রাতের আধারে ব্যানার কর্তন করে উল্টো খোদ আ’লীগের সক্রিয় কর্মিদের বিরুদ্ধে ব্যানার ছেড়ার মিথ্যা অভিযোগ উঠিয়ে নথুল্লাবাদ এলাকা থেকে আওয়ামীলীগের নেতা কর্মীদের সরিয়ে দেয়ার পায়তারা করছে।

 

সুমন বলেন,আমার বাবা আওয়ামীলীগের একজন নিষ্ঠাবান কর্মী ছিলেন এবং আমার বড় ভাই মোঃ শহিদুল ইসলাম ২৭ ওয়ার্ড শ্রমিকলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলো। বিএনপির সরকারের আমলে আমার পরিবার ব্যপক নির্যাতনের শিকার হয়েছে।এমনকি আমার বড় ভাই শহিদুল ইসলামকে বিএনপি-জামায়াত কর্মিরা কুপিয়ে মৃতপ্রায় করে রেখেছিল সে নৃশংস ঘটনা যা আজো ভোলার মতো নয়। অথচ নান্টুদের মতো বিএনপি থেকে সদ্য যোগ দেয়া হাইব্রিটরা আমাদের মতো একনিষ্ঠা দলীয় মাঠ কর্মিদের বিরুদ্ধে আ’লীগের ব্যানার ছেড়ার মতো মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে।বিশ্বস্ত এক সুত্র জানায়,মটর সাইকেল শ্রমিক ইউনিটের বর্তমান সাধারন সম্পাদক নান্টু বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সক্রীয় একজন কর্মী ছিলেন, সেই সময় বিএনপির বিভিন্ন মিছিল মিটিং এ সক্রিয় ভূমিকা পালন করে।পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে নিজের অপকর্ম ঢাকতে এবং নথুল্লাবাদ বাস টার্মিনালে সদস্য পদ ধরে রাখতে আওয়ামীলীগে যোগদান করে।এবারের নির্বাচনে তিনি সাধারন সম্পাদক পদ গ্রহনের পরেই তার পূর্বের সেই বিএনপির কিছু লোকজনকে নতুন কমিটিতে সদস্য পদ দিয়ে নিজের দলকে ভারী করতে মরিয়া হয়ে ওঠে। খোজ নিয়ে জানাযায় বর্তমানে মটর সাইকেল চালক শ্রমিক ইউনিটের কমিটির আড়ালে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ভাঙিয়ে খোদ আ’লীগের কর্মিদের হয়রানী করছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে।

 

 

এদিকে অভিযোগের প্রক্ষিতে বিষয়টি সমাধান করতে এয়ারপোর্ট থানা পুলিশ থেকে ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনকে দ্বায়িত্ব দেয়া হয়। এ ব্যাপারে কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান,বিসিসি মেয়রের কোনো ব্যানার ছেড়া হয়নি।একটি চক্র নিজেরাই ব্যানারটি ছিড়ে আ’লীগের মধ্যে দ্বন্দ সৃষ্টি করার জন্য এরকম কাজ করেছে।বিএনপি পন্থী কিছু লোক সাদিক আব্দুল্লাহ ভাইয়ের অনুমতি ছাড়া মটর সাইকেল চালক শ্রমিক নামের সংগঠনের ব্যানারে মেয়রের ছবি ব্যবহার করেছে যা সম্পূর্ণ বে-আইনি। তবে যেহেতু ব্যানার ছেড়া নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে তাই যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মাধ্যমে আবার একটি নতুন ব্যানার বানিয়ে দেয়ার জন্য বলে দিয়েছি।

 

এদিকে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে বর্তমান সাধারন সম্পাদক নান্টু গতকাল রাতে সহ-সভাপতি সুমন হাওলাদারকে ২৮ নং ওয়ার্ডের মহানগর কলেজ এলাকায় গতিরোধ করে হুমকি প্রদান করে।এ বিষয়ে অভিযুক্ত নান্টুর সাথে কথা বললে তিনি বলেন,আজকালকার সব নিউজই কি সত্য,অনেক সংবাদ ই তো ভূয়া হয়।আর আমি সুমনকে কোনো প্রকার হুমকি প্রদান করিনি বরং বিষয়টি সমাধান হওয়ার পরেও কেনো সংগঠন নিয়ে সংবাদ প্রকাশ করানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net