রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৬

শিরোনাম :
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রোজা (১৪) নামে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে হিজলা নৌপুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.ইয়াসিনুল হক। তিনি জানান, ২০ আগস্ট মা ও মামার সঙ্গে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে পারাবাত-১৮ লঞ্চে রওনা দেয় রোজা। রাত দেড়টার দিকে লঞ্চটি মেঘনা নদীর শাখা নদী অতিক্রম করার সময় হঠাৎ নদীতে ঝাঁপ দেয় সে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মৃত রোজা ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের বাসিন্দা ছিল। পরিবারের সদস্যরা জানান, সে মানসিক প্রতিবন্ধী ছিল। প্রাথমিক শিক্ষায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে : ববি হাজ্জাজ বরিশালের সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন আজ বঙ্গভবনে নতুন অধ্যায় শুরু করছেন রাষ্ট্রপতি সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর বরিশালে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বরিশাল প্রেসক্লাবের সদস্য এম মিরাজ হোসাইন ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি মহাসড়ক নির্মানের সিধান্ত প্রধানমন্ত্রীর গৌরনদীতে বিষপানে কিশোরী গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক
বরিশালে যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ 

বরিশালে যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ 

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙ্গালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন উপলক্ষে যথাযোগ্য মর্যদা ও গভীর শ্রদ্ধার সাথে স্বরন করে জাতীর জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা ও মহানগর আওয়ামী লীগ,

 

বরিশাল আইনজীবী সমিতি, বরিশাল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ,জেলা কৃষক লীগ,বরিশাল সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ,জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ,জেলা ও মহানগর যুবলীগ সহ বিভিন্ন জেলা মহানগরের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা নিজ নিজ ভাবে শ্রদ্ধা নিবেদন করেন।শনিবার (৭ই) মার্চ নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তি মূর‌্যালে সকাল দশটায় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্,প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, এ্যাড, রফিকুল ইসলাম খোকন (মামা খোকন), আয়শা তৌহিদা লুনা সহ নগরীর ত্রিশ ওয়ার্ড কাউন্সিলরদের সাথে গভীর শ্রদ্ধার সাথে শ্রদ্ধা নিবেদন করে।

 

এর পরপরই মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড,একেএম জাহাঙ্গীর হোসাইন,সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্,ও সাবেক সভাপতি এ্যাড, গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ দলীয় নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান।পরবর্তীতে মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহ মহানগর যুবলীগ নেতা এ্যাড,রফিকুল ইসলাম খোকন,মেজবা উদ্দিন জুয়েল সহ নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন করে বরিশাল সদর উপজেলা যুব লীগ ও মহানগর ছাত্রলীগ।

 

 

এর পূর্বে সকাল নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড, তালুকদার মোঃ ইউনুস, সহ-সভাপতি সৈয়দ আনিস, মোহাম্মদ হোসেন চৌধুরী,মশিউর রহমান মিন্টু, এ্যাড, দিলিপ ঘোষ,এ্যাড, ওবায়দুল্লাহ্ সাজু ,যুগ্ম সম্পাদক এ্যাড, হেমায়েত হোসন,জাকির হোসেন, এ্যাড, কাওসার হোসেন,মোয়াজ্জেম হোসেন চুন্নু, এ্যাড, মিলন ভূইয়া,জেলা শ্রমীক লীগ সভাপতি সাজাহান হাওলাদার সহ দলীয় নেতা কর্মীদের সাথে ফলের শ্রদ্ধা নিবেদন করে।

 

 

এর পরে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল হোসেন সহ পরিষদ সদস্যরা। এসময় আরো শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা আইনজীবী সমিতি, বরিশাল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বরিশাল জেলা কৃষকলীগ,জেলা মহিলালীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। অপরদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিকালে দলীয় কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net