বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৪

শিরোনাম :
আ’লীগ নেতা কর্নেল জাহিদের বিরুদ্ধে দায়ের করা সেই মামলা প্রত্যাহার

আ’লীগ নেতা কর্নেল জাহিদের বিরুদ্ধে দায়ের করা সেই মামলা প্রত্যাহার

dynamic-sidebar

বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিমের বিরুদ্ধে দায়ের করা সেই মিথ্যে মামলাটি অবশেষে তুলে নিলেন বাদী আব্দুস সালাম। মঙ্গলবার (০৩ অক্টোবর) বেলা ১টার দিকে সংশ্লিষ্ট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী মামলাটি তুলে নিতে আবেদন করেন।
ওই আদালতের বিচারক অমিত কুমার দে বিষয়টি আমলে নিয়েছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান।
অবশ্য এই আলোচিত মামলার বাদী আব্দুস সালামও বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিমের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলাটি করেছিলেন আব্দুস সালাম।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net