সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩২

শিরোনাম :
তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ লঞ্চে বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন ভিমরুলির পেয়ারার লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ
বরিশালে করোনা প্রতিরোধে বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করলো বিএম কলেজের শিক্ষার্থীরা

বরিশালে করোনা প্রতিরোধে বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করলো বিএম কলেজের শিক্ষার্থীরা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা ও বিভিন্ন সচেতনতা মূলক সরঞ্জামাদি প্রদান করেছে বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ । এ সময় তারা জনসাধারণের মাঝে বিনামূল্যে গুরুত্বপুর্ন হ্যান্ডবিল,হেক্সিসল,মাস্ক গ্লোভস বিতরণ এবং হাত ধোয়ার সামগ্রী বিতরণ করে।

আজ রবিবার (২২মার্চ) সকাল ৯টা ৩০মিনিটে বিএম কলেজ মসজিদ গেট থেকে শুরু করে নগরীর সদর রোড, টাউন হল,গীর্জামহল্লা,কাটপট্টি,ফলপট্টি,সিটি কর্পোরেশন,সদরঘাট,চরকাউয়া খেয়াঘাট, সিটি মার্কেট সহ বিভিন্ন এলাকা ঘুরে এই কার্যক্রম চালায় শিক্ষার্থীবৃন্দরা।

দুপুর ১ঘটিকায় নগরীর কাকলীর মোড়ে কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ তারিকুজ্জামান।

এ সময়ে তারা পথচারী, রিকশাচালক,মুচি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেন ও হ্যান্ডমাইকে ঘোষনা প্রদান করে। এ ছাড়া সবাইকে জীবাণু প্রতিরোধক হিসেবে সাবান ব্যাবহারের পরামর্শ প্রদান করেন।

উক্ত কার্যক্রমে সেচ্ছাসেবক হিসবে সহায়তা প্রদান করে তারিকুজ্জামান স্যার সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,সিরাজুম মুনির (রাসেল), রাসেল মাহমুদ,জিনিয়াস আল আমিন,পারভেজ সিকদার,মিরাজ (রকি), রুবি আক্তার,কামাল হোসেন,আজমান হোসেন,রেদোয়ান রহমান সহ আরো অনেক শিক্ষার্থীবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net