, ,

শিরোনাম :
৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড়
ওয়াশিংটন ছেড়ে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

ওয়াশিংটন ছেড়ে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

dynamic-sidebar

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
 মঙ্গলবার বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ত্যাগ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে অংশগ্রহণ শেষে ইংল্যান্ডের লন্ডন হয়ে দেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা এই যাত্রা করলেন।
 প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের পথে ঢাকা ছাড়েন। ২১ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে বক্তৃতা রাখেন।
 জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর তার দেশের পথে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি’র একটি হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলির পাথর অপসারণ করা হয়। আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে পৌঁছুবেন বলে জানা যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net