, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি
৬ মাসের সাজা স্থগিত : মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

৬ মাসের সাজা স্থগিত : মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিস্থিতিতে বয়স বিবেচনায় কারাবন্দী বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার ৬ মাসের সাজা স্থগিত করেছে সরকার।

আজ বিকেল ৪টার দিকে গুলশানে আইনমন্ত্রী আনিসুল হক তার বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বেশ কিছুদিন ধরে খালেদা জিয়ার জামিন ও মুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই ঘোষণা দিলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, বয়স বিবেচনায়, মানবিক কারণে সরকার সদয় হয়ে দণ্ডাদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার সাজা স্থগিত করা হয়েছে ফৌজদারী কার্যবিধির ৪০১/১ ধারা অনুযায়ী এটা আইনি প্রক্রিয়ায়।

চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, হাসপাতালে তো যেতেই পারবেন। কিন্তু হাসপাতালে যদি ভর্তিই হতে হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে মানসম্পন্ন হাসপাতাল সেখানে তো তিনি আছেনই। হাসপাতালে তাকে ভর্তি হতে হলে সেটা অবস্থার প্রেক্ষিতে বোঝা যাবে। কিন্তু শর্ত হচ্ছে তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে তিনি চিকিৎসা গ্রহণ করবেন এবং উক্ত সময় তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net