, ,

করোনাভাইরাস সচেতনতায় ছাত্রলীগ নেত্রীর স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

করোনাভাইরাস সচেতনতায় ছাত্রলীগ নেত্রীর স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগ নেত্রী রেজওয়ানা হিমেলের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালেয়ের প্রথম ও দ্বিতীয় গেটসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারি, দোকানি, দিনমজুর, রিকশা-ভ্যান শ্রমিকদের মাঝে সামগ্রীগুলো বিরতণ করা হয়।

 

রেজওয়ানা হিমেল সাংবাদিকদের বলেন, আমরা সবাই যদি সচেতন হই, আর যার যার অবস্থান থেকে অন্যকে সচেতন করি তাহলে যেকোনো মহামারি থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করা সম্ভব।

 

পবিপ্রবি ছাত্রলীগের জনপ্রিয় এ নেত্রী আরো বলেন, সমাজের প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে সচেতনামূলক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসুক। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা আরও এগিয়ে যাব।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net