বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৯

শিরোনাম :
আমতলীতে করোনায় হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পৌরসভার খাদ্য সহায়তা বিতরণ

আমতলীতে করোনায় হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পৌরসভার খাদ্য সহায়তা বিতরণ

dynamic-sidebar

মো. হাসান মৃধা, আমতলী ॥ করোনা ভাইরাসের প্রভাবে বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আজ (সোমবার) পৌরসভা কার্যালয়ের সামনে নয়টি ওয়ার্ডের এক হাজারজন হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে দশ কেজি চাল, দুই কেজি আলু, আঁধা লিটার তৈল, এক কেজি লবণ, এক কেজি ডাল ও একটি করে ডেটল সাবান বিতরণ করা হয়েছে।

এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুবক্কর সিদ্দিক, এসআই নজরুল ইসলাম, পৌরসভার সকল কাউন্সিলর, সাংবাদিক ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, পর্যায়ক্রমে পৌরসভার সকল হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net