বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫১

শিরোনাম :
করোনায় আক্রান্ত সন্দেহে আমতলীর চিকিৎসক আইসোলোশনে ভর্তি

করোনায় আক্রান্ত সন্দেহে আমতলীর চিকিৎসক আইসোলোশনে ভর্তি

dynamic-sidebar

আমতলী(বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:মাহমুদ মোরশেদ আল মামুন কে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

জ্বর, সর্দি-কাশি নিয়ে ওই চিকিৎসকে সোমবার (৩০ মার্চ) বিকাল৫টায় হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। আমতলী হাসপাতাল সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন। জ্বর, সর্দি, কাশি অনুভূত হলে তাকে বরগুনা জেলা হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়। তার নমুনা সংগ্রহ করে বিকালে ঢাকায় পাঠানো হয়েছে।

 

বরগুনা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন বলেন, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিৎিসক ডা: মাহমুদ মোলশেদ আল মামুন মঙ্গলবার বিকালে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বরগুনা আইসোলেশনে ভর্তি হয়েছেন। তিনি জ্বর-সর্দি ও কাশি নিয়ে এখানে ভর্তি আছেন।

 

বিষয়টি আমরা ঢাকায় জানিয়েছি; প্রাথমিকভাবে আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছি। বরগুনা সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, বিষয়টি আমরা ঢাকায় জানিয়েছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net