বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১১

শিরোনাম :
আমতলীতে পৌর যুবলীগ সভাপতির মাস্ক ও সাবান বিতরন

আমতলীতে পৌর যুবলীগ সভাপতির মাস্ক ও সাবান বিতরন

dynamic-sidebar

আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে করোনা ভাইরাসে রোধে সাধারন মানুষের মাঝে মাস্ক ও
সাবান বিতরন করা হয়েছে। গত ২ দিন ধরে ৫ শতাধিক মানুষের মাঝে পৌরশহরের বিভিন্ন স্থানে এ সব
সামগ্রী বিতরন করেন পৌর যুবলীগের সভাপতি তরুন আইনজীবি, যুব সমাজের কাছে জনপ্রিয় মুখ ,
যুবসমাজের অহংকার ও অনুস্মরনীয় বরগুনা জেলা পরিষদের সম্পানিত সদস্য অ্যাডভোকেট আরিফ উল
হাসান আরিফ।

এসময় উপজেলা যুবলীগ , পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন খান বলেন, অ্যাড: আরিফ উল হাসান সাহেব যে
ভাবে মানুষের পাশে দাড়াচ্ছেন তা অনুস্মরীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ব্যাপারে পৌর যুবলীগ সভপতি
অ্যাডভোকেট আরিফ উল হাসান আরিফ বলেন , আমি আমার সাধ্যমত সাধারন মানুষের পাশে দাড়ানোর
চেষ্টা করছি। আমি সাধারন মানুষের পাশে থেকে তাদের সেবা করে যেতে চাই। আমি সবসময় অসহায়
মানুষের পাসে ছিলাম জীবনের শেষ দিন পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকতে চাই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net