সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৭

শিরোনাম :

পটুয়াখালীতে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুলাল চৌকিদার (৩২) নামের এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুলাল হাওলাদার নারায়ণগঞ্জ একটি গার্মেন্টস এ কাজ করতো। গত ৪ এপ্রিল সে বাড়িতে আসে এবং অসুস্থ হয়ে যায়। তার শ্বাসকষ্ট, ডায়াবেটিস, কাশি,সর্দি,গলাব্যাথা ছিল। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস, এসিল্যান্ড আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীনসহ স্বাস্থ্যকর্মীরা তার বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এবং তার রিপোর্ট পজেটিভ এসেছে।

উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) আল-ইমরান বলেন, ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মোতাবেক মৃত্য ব্যক্তির দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে। পুরো ২নং ওয়ার্ড লকডাউন করা হয়েছে।

পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, কয়েকদিন আগে দুলালের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তার করোনাভাইরাস পজিটিভ এসেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net