বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৩

শিরোনাম :
আমতলীতে ২ দিনের অনাহারীকে খাদ্য সহায়তা দিলেন থানার ওসি

আমতলীতে ২ দিনের অনাহারীকে খাদ্য সহায়তা দিলেন থানার ওসি

dynamic-sidebar

আমতলী(বরগুনা)প্রতিনিধি: আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার নিজের বেতনের টাকা দিয়ে অসহায় দরিদ্র ক্ষুদার্থদের খাদ্য সহায়তা করলেন। তিনি গত দুই দিনে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে অসহায় ক্ষুদার্থ অনাহারী ৫০ জনকে খাদ্য সহায়তা দিয়েছেন।

 

ওসি মো. শাহ আলম হাওলাদার মুঠো ফোনে জানান, করোনা ভাইরাসের কারনে আমতলী উপজেলা লকডাউনে রয়েছে । সোমবার উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের কারনে চলমান লক ডাউন কার্যক্রম পরিদর্শন শেষে থানায় ঢুকে দেখেন এক বৃদ্ধ মা ওসির জন্য অপেক্ষা করছে, কারন জানতে চাইলে তিনি জানান তার ঘরে স্বামী পরিত্যক্তা একটি মেয়ে ছাড়া আর কেউ নেই, গতকাল প্রতিবেশীর নিকট থেকে এক পোয়া চাল ধার করে এনেছিল তা পাক করে মা ও মা মেয়ে খেয়েছেন ।

 

কাল আর খাওয়ার মত কিছু নেই, আজ এক মুঠো মুড়ি খেয়ে এসেছে। বৃদ্ধাকে নিজের বেতনের টাকা দিয়ে কিছু চাল,ডাল, আলু,পেয়াজ,তেল ও লবন কিনে দিলেন । এর কিছুক্ষণ পরে আর এক বৃদ্ধ চাচা এলো, আমাকে দেখেই কান্না শুরু করে দিল, কারন শুনে আমি অবাক হলাম। বেলা ১১টার পরে আমাকে ফোন করে জানায় তিনি ২দিন ধরে না খেয়ে আছে। আমি তাৎক্ষণিক কিছু খাদ্য সামগ্রী পাঠিয়ে দিয়েছি তাই তিনি আমাকে দেখতে এসেছেন, জানালেন নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছেন।

 

বৃদ্ধ চাচার অন্যান্য খবর জানতে চাইলে তিনি জানান, তার কোনো ছেলে মেয়ে নেই, তার কোনো ঘর না থাকায় তার স্ত্রী তার শশুড় বাড়ীতে থাকে। তিনি অন্য একজনের ঘরে থাকেন, আমি সংশ্লিষ্ট চেয়ারম্যান কে ঘটনা জানাতেই চেয়ারম্যান জানালো এরপর যদি সরকারী ভাবে ঘর আসে তবে প্রথম ঘরটি তিনি এই অসহায় চাচাকে দিবেন। এরপর যখন থানা থেকে বের হবো তখন বালুর মাঠ থেকে আরেক বৃদ্ধা এসে কাদাকাটি শুরু করলো তাকেও চাল ডাল কিনে দিলাম।

 

ওসি শাহ আলম হাওলাদার আরো জানান, গত দুই দিনে এরকম ৫০ হতদরিদ্র অসহায় কর্মহীন বৃদ্ধকে খাদ্য সহায়তা
দিয়েছি নিজের বেতনের টাকা দিয়ে ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net