শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৩

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
মৃত্যুর প্রায় ৩ বছর পর রায় পেল বিএনপি নেতা কামরুল আহসান শাহিন

মৃত্যুর প্রায় ৩ বছর পর রায় পেল বিএনপি নেতা কামরুল আহসান শাহিন

dynamic-sidebar

মৃত্যুর প্রায় ৩ বছর পর জীবদ্দশায় দায়েরকৃত মামলার রায় পেয়েছে বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান শাহিন। তার মৃত্যুর ২ বছর ১০ মাস ১০ দিন পর ৪ অক্টোবর বুধবার বরিশালের ৪র্থ যুগ্ম দায়রা জজ মাসুম বিল্লাহ বিচারাধীন আদালত তার পক্ষে রায় ঘোষনা দেন। রায়ে চেক দিয়ে প্রতারণা করায় অনুপস্থিতিতে রাজধানীর হাজারীবাগ এলাকার আকরাম হোসেনকে ৬ মাস কারাদণ্ড সহ ৩ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। আদালত সূত্র জানায়, আকরামের বিরুদ্ধে ২০১০ সালের ১০ মার্চ আদালতে মামলা দায়ের করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান শাহিন। অভিযোগে তিনি বলেন, ব্যবসায়িক লেনদেনে আকরামের কাছে ৩ লাখ ২৫ হাজার টাকা পাওনা হয়। টাকা ফেরত চাইলে সে ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর ওই টাকার চেক দেয়। একই সালের ২৭ ডিসেম্বর নগদায়নের জন্য চেকটি ব্যাংকে জমা দেয়া হলে একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় প্রত্যাখ্যাত হয়। ২০১০ সালের ১৮ জানুয়ারি লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তিনি টাকা ফেরত দেয়নি। এভাবে মামলা দায়েরের পর ২০১৪ সালের ২৩ নভেম্বর শাহিন মারা যায়। আদালত সাক্ষী তলব করলে বাদীর মৃত্যুর খবর জানিয়ে তার পক্ষের আইনজীবী মামলার সাক্ষী মরহুম শাহিনের ম্যানেজার নাছিরকে বাদী করে সাক্ষী গ্রহনের আবেদন জানায়। আদালত আবেদন মঞ্জুর করে নাছিরের সাক্ষ্য গ্রহণ করে সত্যতা প্রমান করতে সক্ষম হয়। সাক্ষী প্রমানে দোষী সাব্যস্ত হলে আদালত আকরামকে ওই সাজা দেন। একইসাথে রায়ে দুইমাসের মধ্যে জরিমানা দিতে ব্যর্থ হলে বাদীকে মালক্রোকী আইনের মাধ্যমে টাকা আদায়ের আদেশ দেয়া হয়। রায়ের সময় পলাতক থাকায় আসামীর বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net