বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৯

শিরোনাম :
বেতনের টাকায় কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের শাড়ী ও লুঙ্গী দিলেন আমতলীর ইউএনও

বেতনের টাকায় কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের শাড়ী ও লুঙ্গী দিলেন আমতলীর ইউএনও

dynamic-sidebar

আমতলী প্রতিনিধি ॥ আমতলীর ইউএনও মনিরা পারভীন আমড়াগাছিয়া খানকাশরীফের সাইক্লোণ সেল্টারের কোয়ারেন্টাইনে থাকা ৯০ জন নারী ও পুরুষ শ্রমিকের মাঝে নিজের বেতনের টাকায় কিনে দিলেন শাড়ি ও লুঙ্গি এবং শিশু খাদ্য। বুধবার রাতে তিনি ওই সেল্টারে কোয়ারান্টাইনে থাকা শ্রমিকদের মাঝে এ বস্ত্র বিতরন করেন। ইউএনওর দেওয়া শাড়ি এবং লুঙ্গি পেয়ে দারুন খুশি শ্রমিকরা।

জানগেছে, ইউএনও মনিরা পারভীন আমতলীতে যোগদানের পর থেকে সামাজিক কাজসহ মানব কল্যানমূলক কাজে নিজেকে যুক্ত রাখায় এলাকাবাসীর প্রসংশা পাচ্ছেন। ভয়াল করোনা ভাইরাসে মানুষ যখন দিশেহারা তখন তিনি নিজে বিভিন্ন এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে অসহায় দরিদ্র মানুষের হাতে প্রধান মন্ত্রীর দেওয়া খাবার তুলে দিচ্ছেন। গত ৮ এপ্রিল বুধবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে রাতে ৯০ জন ইটভাটার নারী ও পুরুষ শ্রমিক কেরানীগঞ্জ থেকে নদী পথে আমতলীর গাজীপুর আসেন। এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার মানুষ। খবর পেয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার ও এএসপি সৈয়দ রবিউল ইসলাম (আমতলী-তালতলী সার্কেল) তাদের উদ্ধার করে কুকুয়ার আমড়াগাছিয়া সাইক্লোণ সেল্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখেন। ওই সময় থেকে প্রশাসনের উদ্যোগ তাদের খাবার সরবরাহ করা হচ্ছে। গত ৯ দিন ধরে তারা কোয়ারেন্টাইনে অবস্থান করছেন। ইউএনও মনিরা পারভীন এসকল খেটে খাওয়া শ্রমিকদের মানবিক মানবিক বিবেচনা করে তার বেতনের টাকা দিয়ে ওই কোয়ারেন্টাইনে থাকা ২৫ জন নারী ও ৬০ জন পুরুষের মধ্যে পরিধেয় বস্ত্র এবং ৫ শিশুর জন্য শিশু খাদ্য ক্রয় করেন। গতকাল বুধবার রাতে তিনি তাদের মাঝে পরিধেয় বস্ত্র ও শিশু খাদ্য বিতরন করেন। বিতরন কালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার ও মোঃ হারুন অর রশিদ হাওলাদার।

কোয়ারেন্টাইনে থাকা নারী শ্রমিক খাদিজা ও রেহেনাসহ কয়েকজন বলেন, ইউএনও স্যারে মোগো শাড়ী কিন্না দিয়া গ্যাছে। মোগো গুড়াগাড়ারে খাওন দিয়া গ্যাছে। আল্লায় স্যারেরে ভালো রাহুক মোরা এই দোয়া হরি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বেতনের টাকা থেকে নারী ও পুরষ শ্রমিক এবং শিশুদের জন্য খাবার ক্রয় করে কোয়ারেন্টাইনে থাকা ২৫ জন নারীকে শাড়ী ও ৬০ জন পুরুষকে লুঙ্গি কিনে দিয়েিেছ দিয়েছি। মানব কল্যানের জন্য নিজে উদ্যোগ নিয়ে এ কাজটি করেছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net