বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৯

শিরোনাম :
বরিশালে করোনায় নতুন করে শিশুসহ পাঁচজন মোট আক্রান্ত ১৫ জন

বরিশালে করোনায় নতুন করে শিশুসহ পাঁচজন মোট আক্রান্ত ১৫ জন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :বরিশালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক দিনেই বরিশাল জেলায় শিশুসহ নতুন করে ৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।

আক্রান্ত শনাক্ত হওয়া শিশুটির বয়স ৯ বছর। এটিই প্রথম শিশু যে কিনা বরিশালে প্রথম করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। তাছাড়া আক্রান্তরা সবাই বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন পাঁচজন সহ বরিশালে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও দু’জন নার্স রয়েছেন।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে জানিয়েছেন, বৃহস্পতিবার আক্রান্ত হওয়া পাঁচজনের মধ্যে চার জনের পরীক্ষা নমুনা পরীক্ষার জন্য গত ১৪ এপ্রিল এবং একজনের নমুনা ১৫ এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনাভাইরাস পরীক্ষাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে এদের চারজনেরই করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এছাড়া মৃত্যুর পরে বরিশালের মুলাদী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দরিরচর গ্রামের বাসিন্দা রতন সরদার (৫৫) এর নমুনা পরীক্ষার করে তার শরীরে করোনা শনাক্ত হয়।

প্রসঙ্গত, বরিশালে প্রথম বাবুগঞ্জ ও মেহেন্দিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ, হিজলা ও মুলাদীতে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। গত বুধবার শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্বরত নাসের করোনা শনাক্ত হয়। তার বাড়ি বরিশাল নগরীর কাশিপুর এলাকায়।

তাছাড়া আক্রান্তদের মধ্যে আগৈলঝাড়া উপজেলার একজন নারী চিকিৎসক এবং বাবুগঞ্জ স্থাস্থ্য কমপ্লেক্সের আরো একজন নার্স রয়েছে। পাশাপাশি দু’জন স্বাস্থ্যকর্মী রয়েছে বলে জানাগেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net