বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদক সংগ্রহ করে বরিশাল জেলার গৌরনদী থানাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল, সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ৩ অক্টোবর বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক সাড়ে ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বরিশাল জেলার গৌরনদী থানাধীন সুন্দরদী সাকিনের অর্ন্তগত নিলখোলা হইতে রাজাপুরগামী পাকা সড়কের দক্ষিণ প¦ার্শে জলিল ঘরামীর বাড়ির প¦ার্শে পাকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়/বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি মেজর সোহেল রানা প্রিন্স এর নেতৃত্বে কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ কামাল(৫৫), পিতাঃ মৃত মফিজউদ্দিন, সাং-সুন্দরদী, পোঃ টরকী, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ কামাল(৫৫) এর ডান হাতে থাকা একটি ছোট প্লাষ্টিকের তৈরি ব্যাগ এর ভিতর রক্ষিত ২৮ (আটাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরও স্বীকার করে যে, সে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিলের চালান সংগ্রহ করে বরিশাল জেলার গৌরনদী থানাসহ অন্যান্য থানার আশপাশের এলাকায় বিক্রয় করে আসছে। র্যাব-৮,বরিশাল সিপিএসসি’র ডিএডি মুহাম্মদ আলী হুসাইন বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply