বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১১

শিরোনাম :
আমতলীতে মামলা করে বিপাকে পড়েছে বাদী ও তার পরিবার

আমতলীতে মামলা করে বিপাকে পড়েছে বাদী ও তার পরিবার

dynamic-sidebar

মো. হাসান মৃধা,আমতলী(বরগুনা) প্রতিনিধি:বরগুনার আমতলী উপজেলা কেওয়াবুনিয়া গ্রামে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ও
টিওবওয়েল বসানোকে কেন্দ্র করে মারধোরের অভিযোগে আমতলী থানায় মামলায় দায়ের করেছেন কেওয়াবুনিয়া গ্রামের আলম সিকদারের স্ত্রী মোসা: নাজমা বেগম।

মামলা সূত্রে জানা যায়, কেওয়াবুনিয়া গ্রামের আলম সিকদার গংয়ের সাথে একই এলাকার জাফর সিকদার গংদের সাথে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ও টিওবয়েল বসানোকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে । গত ৩১ মার্চ ২টার সময় আলম সিকদারের স্ত্রী মোসা: নাজমা বেগম জাফর সিকদারের বাড়ীর টিওবয়েল নিকট গেলে জাফর সিকদার গংরা নাজমা বেগমকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।

 

এসময় নাজমা বেগম এর প্রতিবাদ করলে জাফর সিকদার গংরা দেশীয় লাঠি ছোটা নিয়ে নাজমা বেগমকে মারধোর করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে এবং জাফর সিকদারের হাতে থাকা দা দিয়ে নাজমার বেগমের মাথার উপর কোপ ছাড়েন উক্ত কোপ নাজমার মাথায় না পড়ে তার চোখের নিচে পড়ে রক্তাক্ত কাটা জখম হয়। এ সময় মামলার স্বাক্ষী ফোরকান সিকদার দৌড়ে আসলে তাকেও মারধোর করে তার পকেটে থাকা ৫.৫০০ টাকাও ছিনিয়ে নিয়ে যায় ।

 

একই সময় আসামীরা নাজমা বেগমকে মারধোর করার সময় মামলার আসামীরা নজমা বেগমের গলায় থাকা ১ বড়ি ওজনের স্বর্নের চেইন ও ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আলম সিকদারের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ৭ এপ্রিল জাফর সিকদার (৪৫) মজিবর সিকদার (৪৮) সোহেল সিকদার (২৩) রফিক সিকদার (২৬) মোসা: লাভলী সিকদার (৩২) কে আসামী করে আমতলী থানায় মামলাদায়ের করেন।

 

নাজমা বেগম আরো জানান, সম্প্রতি জাফর সিকদারের পুকুরের মাছ মরে গেছে কি কারনে তা আমরা জানিনা । সেঘটনায়ও আমাদের জড়িয়ে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জাফর সিকদার গংরা । জাফর সিকদার গংরা বিভিন্ন হামলা ও মামলার ভয়ভীতি দেখাচ্ছে তাদের ভয়ে আমরা ঠিকমত জীবন যাপন ও করতে পারছিনা। মামলার বাদী নাজমা বেগম আসামীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক বিচারের দাবী জানিয়েছে। নাজমা বেগমের দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার এস আই শহিদুল ইসলাম জানান,আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net