বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৫

শিরোনাম :
বরিশালে চিকিৎসক ও মেডিকেল ছাত্র করোনায় আক্রান্ত, সংখ্যা বেড়ে ১৭

বরিশালে চিকিৎসক ও মেডিকেল ছাত্র করোনায় আক্রান্ত, সংখ্যা বেড়ে ১৭

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : প্রানঘাতি করোনা ভাইরাসে বরিশালে আরো এক চিকিৎসক ও একজন মেডিকেল কলেজের ছাত্র আক্রান্ত হয়েছেন। এছাড়াও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীণ অবস্থায় মৃত বৃদ্ধ’র রিপোর্টও করোনা পজিটিভ এসেছে। এই রোগী বৃহস্পতিবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলা থেকে এই হাসপাতালে ভর্তি হয়।

শুক্রবার বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসক আগৈলঝাড়া উপজেলা কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন এবং তার চিকিৎসক স্ত্রীও এর আগে করোনায় আক্রান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, দুই স্বামী-স্ত্রীই চিকিৎসক। এদের মধ্যে প্রথমে উপজেলার বাকাল ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র’র নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হন এবং আজ শুক্রবার তার চিকিৎসক স্বামীর টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এরা দুজনই বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের এক ছাত্র করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি গৌরনদী উপজেলায় এবং সে গত দুইদিন পূর্বে কুমিল্লা থেকে বরিশালে এসেছে বলে নিশ্চিত করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন।

তিনি আরো জানান, শুক্রবার বিকালে বরগুনার বেতাগী থেকে আসা যে বৃদ্ধ রোগী করোনার উপসর্গ নিয়ে মারা গেছে তার নমুনা পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে। এছাড়া শুক্রবার শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ১৬ জনের নমুনা পরীক্ষা করার পর ৩ জনের করোনা পজিটিভ এসেছে এবং এই ইউনিটে ভর্তি থাকা ২৩ রোগীর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ বলে জানান হাসপাতাল পরিচালক বাকির হোসেন।

সব মিলিয়ে বরিশাল জেলায় মোট ১৭ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে দুইজন চিকিৎসক ও দুইজন নার্সও রয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net