সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৬

শিরোনাম :

বরিশাল ভুয়া সাংবাদিকসহ ৭ দোকানিকে জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা কার্যকর করা ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমূল হুদার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নগরীর সাগরদী এলাকায় জনসমাগম করে সামাজিক দূরত্ব নিশ্চিত না অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা অপরাধে ব্যবসায়ি শওকতকে ৫ হাজার টাকা, সুজনকে ২ হাজার টাকা, আবু সুফিয়ানকে ১ হাজার টাকা, আব্দুল হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া তিন আরোহিসহ মোটরসাইকেলে বিনা প্রয়োজনে ঘোরাঘুরির জন্য সারওয়ার নামের ভূয়া ফটোসাংবাদিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সে এটিএন টিভি’র ক্যামেরা পার্সন বলে পরিচয় দিয়ে ভুয়া প্রমানিত হয়।

এদিকে রূপাতলী এলাকায় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় আনোয়ার নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা ও হেমায়েত নামের এক ব্যক্তিকে ৫ শত টাকা জরিমানা করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net