মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩১

শিরোনাম :
গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসে আগুন – আহত ১০

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসে আগুন – আহত ১০

dynamic-sidebar

গাজীপুরঃ


টঙ্গীতে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়েছেন। আজ বিকেলে টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মোরশেদুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ভিআইপি পরিবহনের একটি বাস টঙ্গী কলেজ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এসময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ১০জন যাত্রী আহত হন। পরে তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়। বাসের ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net