বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৬

শিরোনাম :

বরিশাল নগরীসহ জেলায় করোনা আক্রান্ত বেড়ে ২৪

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘন্টায় বরিশালে আরো দু’জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে এক জনের।

এছাড়া নতুন করে আক্রান্ত হওয়া দু’জনের মধ্যে একজন বরিশাল বরিশাল নগরীর বগুরা রোড এলাকার বাসিন্দা। বরিশাল নগরীতে তিনিই প্রথম করোনা আক্রান্ত শনাক্ত ব্যক্তি বলে জানাগেছে।

সোমবার (২০ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে আরটি-পিসিআর ল্যাবে ও ঢাকার আইইডিসিআর পৃথকভাবে দু’জনের নমুনা পরীক্ষা করলে রিপোর্ট পরেজটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুই জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। পাশাপাশি তারা কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তাদের চিহ্নিত করণ কাজ চলছে।

এর আগে গত ১৯ এপ্রিল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসকসক সহ দু’জন আক্রান্ত শনাক্ত হন। এ নিয়ে বরিশাল জেলায় করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে ছয় জনে।

বরিশাল জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসন এস.এম অজিয়র রহমান তথ্য নিশ্চিত করে বলেন, গত ১২ এপ্রিল প্রথম বরিশালের বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জে একজন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়।

পর্যায়ক্রমে বাবুগঞ্জ উপজেলায় ৮ জন, গৌরনদীতে ৩ জন, হিজলা ও মুলাদী উপজেলায়, বরিশাল সদর ও সিটি কর্পোরেশন এলাকায় ১ জন করে এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী হাসাপাতালের একজন মেডিকেল অফিসার, তিনজন ইন্টার্নসহ মোট ২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া মুলাদীতে একজন ঘের শ্রমিক করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা পজেটিভ আসে। সর্বশেষ সোমবার আক্রান্ত হওয়া একজনের বাড়ি মেহেন্দিগঞ্জে হওয়ায় ওই উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ জন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net