নিজস্ব প্রতিবেদক : বরিশালে গত ২৪ ঘন্টায় নতুন একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি ঢাকার বাসিন্দা হলেও সম্প্রতি বরিশালে বেড়াতে এসেছেন। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, বরিশাল নগরীর ২২নং ওয়ার্ড জিয়া সড়ক এলাকায় আত্মীয়ের বাসায় ছিলেন আক্রান্ত ব্যক্তি। তিনি বুধবার অসুস্থবোধ করলে সকালেই ভর্তি করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম)। সেখানেই শেবাচিম কলেজের মাইক্রোবায়লোজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। তার নমুনায় করোনা পজেটিভ এসেছে বলে বুধবার রাত ১১টায় বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল নিশ্চিত করেছে।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, নমুনা পরীক্ষার ফলাফল জানার পর রোগী যেখানে অবস্থান করছিলেন সেই আত্মীয়ের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়াও আক্রান্ত ব্যক্তি কোন কোন স্থানে যাতায়াত করেছেন, কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। তথ্য পাওয়ার পর সতর্কতামূলক সকল ব্যবস্থা নেয়া হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply