বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৮

শিরোনাম :
আমতলীতে ইউএনও মনিরা পারভীনের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আমতলীতে ইউএনও মনিরা পারভীনের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

dynamic-sidebar

আমতলী প্রতিনিধি ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে কর্মহীন ৫২৫ জন কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরন করা হয়েছে।

সামাজিক সুরক্ষা বজায় রেখে রবিবার ইউএনও মনিরা পারভীন আমতলীর গুলিশাখালী ইউনিয়নে এ খাদ্য সহায়তা বিতরন করেন।

জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ।

এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে খেকুয়ানি মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার ও গোছখালী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে বসে ৫০০ পরিবারের মাঝে রবিবার সকালে ইউএনও মনিরা পারভীন খাদ্য সহায়তার চাল বিতরন করেন।

প্রত্যেক পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরন করা হয়। খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা, নৌবাহিনীর কমান্ডার ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম ও নাজির মো. মজিবুর রহমান প্রমুখ।

এর আগে ইউএনও মনিরা পারভীন আমতলী শহরের ২৫ জন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীর মাঝে আবদুল্লাহ সুপার মার্কেটে বসে খাদ্য সহায়তার ১০ কেজি চাল, ৩ কেজি আলু ১ লিটার তেল ও ১টি করে তরমুজ বিতরন করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার গুলিশাখালী ইউনিয়নে ৫০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরন করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net