বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২০

শিরোনাম :
ভোলায় চাল চুরির অভিযোগে ‘যুবলীগ নেতার’ বিরুদ্ধে মামলা

ভোলায় চাল চুরির অভিযোগে ‘যুবলীগ নেতার’ বিরুদ্ধে মামলা

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি ॥ ভোলার লালমোহন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে এক ডিলারের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার সকালে লালমোহন থানায় সেখানকার ট্যাগ অফিসার সুনিল চন্দ্র মজুমদার বাদী হয়ে এ মামলা করেন।
এ মামলার আসামি ডিলার মনির মাতব্বর লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে স্থানীয়রা জানিয়েছেন।

ওই উপজেলার চরউমেদ ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ওই চাল বরাদ্দ করা হয়েছিল।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি বলেন, চরউমেদ ইউনিয়নের ডিলার মনির মাতব্বর হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাৎ করে ১২ বস্তা চাল গজারিয়া বাজার এলাকার মুন্সীবাড়িতে রেখেছেন বলে অভিযোগ পান।

এ অভিযোগের ভিত্তিতে পুলিশসহ ইউএনও ওই বাড়িতে অভিযান চালান। এসময় সেখান থেকে দুই বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এছাড়া ট্যাগ অফিসারের তথ্য অনুযাই ওই ডিলারের চালের গুদামে ১২ বস্তা চাল কম পাওয়া যায় বলে জানান তিনি।

এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে ট্যাগ অফিসার সুনিল চন্দ্র মজুমদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে লালমোহন থানায় মামলাকরেছে বলেও জানান তিনি।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, মামলার আসামি অভিযুক্ত ডিলার মনির মাতব্বরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net