বরগুনা প্রতিনিধি : বরগুনায় বজ্রপাতে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের প্রিন্স (২০) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) এই ঘটনা ঘটে।
নিহত প্রিন্স বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা গ্রামের বাসিন্দা এবং বিএম কলেজের অনার্স এর ছাত্র বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাবার সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী মাঠে গরু আনতে গিয়েছিলেন প্রিন্স। এসময় বজ্রপাতের ঝলকানিতে গুরুত্বর আহত হয়ে মারা যান তিনি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply