গাজা বিক্রির অপরাধে এক নারী মাদক ব্যবসায়ীকে ১০ বছর কারাদণ্ড সহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ মাস কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছে আদালত। ৫ অক্টোবর বৃহস্পতিবার বরিশালের ২য় অতিরিক্ত জেলা ও দায়রাজজ মোহাঃ রকিবুল ইসলাম বিচারাধীন আদালত উপস্থিতিতে বরিশাল নগরীর কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনীর ছালেহা বেগমকে ওই দণ্ড দেন।আদালত সূত্র জানায়, তার স্বামীর নাম মালেক কাজী।তার বিরুদ্ধে ২০১৪ সালের ১০ জানুয়ারি বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন এ এস আই আফজাল হোসাইন। অভিযোগে তিনি বলেন,মাদক বিক্রির খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে বরিশাল কেডিসি এলাকায় অভিযান চালানো হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় নিজ বাসা হতে তাকে আটক করা হয়।তল্লাশি চালিয়ে তার কাছ হতে ১০ কেজি গাজা উদ্ধার করা হয়।এভাবে মামলা দায়েরের একমাস ১৮ দিন পর তদন্তে সত্যতা পেয়ে এস আই মহিউদ্দিন শেখ ছালেহার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।রাষ্ট্রপক্ষ ১১ জনের মধ্যে ১০ জনের সাক্ষী প্রদানে সক্ষম হয়।সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত ছালেহাকে ওই দন্ড দেন।রায় শেষে সাজাভোগে তাকে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply