আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নে মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়াদের ১০ কেজি করে চাল ১টি সাবান ও ১টি মাস্ক বিতরণ করা হয়েছে। আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পাঁচশত জন পুরুষ ও মহিলাকে সামাজিক দূরত্ব বজায় রেখে আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও গাজীপুর সিনিয়র
মাদ্রাসার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মানবিক খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
এসময় নৌবাহিনীর লে:কমান্ডার মো, তানভীর , ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদসহ নৌবাহিীন ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া আঠারগাছিয়া ইউনিয়নের পাঁচশত জনকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া মানবিক খাদ্য সহায়তার ১০ কেজি করে চাল, ১টি সাবান ও ১ টি মাস্ক প্রদান করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply