বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৮

শিরোনাম :
ভোলার লালমোহনে কর্মহীনদের মাজে ইফতার সমগ্রী বিতরন করেন – এমপি শাওন

ভোলার লালমোহনে কর্মহীনদের মাজে ইফতার সমগ্রী বিতরন করেন – এমপি শাওন

dynamic-sidebar

মোঃ মুরাদ হাসান মুন্না,(ভোলা) তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার লালমোহনে রোজা ও করোনায় কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলাধীন ধলীগৌরনগর ইউনিয়নের ধলীগৌরনগর বিদ্যায়য়ে প্রাঙ্গকনে কর্মহীন অসহায় ও দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

রোজাদার পরিবারের হাতে খেজুর, ছোলা, চিনি, চিড়া, মুড়িসহ ইফতার সামগ্রী তুলে দেন । এসময় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি দেশের যত বড় দুর্যোগ আসুক না কেন সার্বক্ষণিক আমার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনবাসীর পাশেই থাকবো।

করোনা ভাইরাসের প্রকোপেও আমি এলাকাবাসীর পাশে আছি। কর্মহীন অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। রোজাদারদের জন্য ইফতার সামগ্রী দিচ্ছি। মানুষ যাতে এ দুর্যোগ মূহুর্তে কষ্ট না পায় তাই সবসময় মানুষের খোঁজ খবর নিচ্ছি। এবং যতদিন এই দূর্যোগ থাকবে ততদিন এলাকার মানুষে পাশে থাকবো।

করোনা আতঙ্কিত কর্মবিমুখ অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান এমপি শাওন ।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net