বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৬

শিরোনাম :
আমতলীতে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে আহত

আমতলীতে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে আহত

dynamic-sidebar

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে সিদ্দিক খলিফা (৩৫) নামের এক কৃষককে পিটিয়ে আহত করেছেন একই গ্রামের ছালাম মিয়ার পুত্র জুয়েল (৩০)। আহতকে আমতলী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের সিদ্দিক খলিফা গতকাল রবিবার দুপুরে একই গ্রামের জুয়েল মিয়া পরিত্যাক্ত তরমুজ ক্ষেতে গরুকে ঘাস খাওয়ার জন্য বাধে। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে সিদ্দিক খলিফার মুগডাল ক্ষেতে তার গরু বাধে। এ নিয়ে সিদ্দিক খলিফা তারক্ষেতে গরু বাধার কারন জানতে চায় জুয়েলের কাছে। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল সিদ্দিক খলিফাকে কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

 

সিদ্দিক খলিফার ডাকাডাকিতে স্থানীয় ও স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। রবিবার দুপুরে পরে আমতলী হাসপাতালে গিয়ে দেখা যায়, সিদ্দিক খলিফার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবী করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে বলে আহতর পরিবার সূত্রে জানাগেছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net