বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৬

শিরোনাম :
আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

dynamic-sidebar

আমতলী (বরগুনা) প্রতিনিধি।: মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের দরিদ্র কর্মহিন ১০০ জনকে মঙ্গলবার দুপুরে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রতেককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু ১ লিটার তৈল প্রদান করা হয়।

 

মঙ্গলবার দুপুরে তারিকাটা মাদ্রাসা মাঠে কর্মহীন হতদরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের কর্মহিন হতদরিদ্র ১০০ জনকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া মানবিক সহায়তার চাল, আলু ও তৈল বিতরণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net