, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক
বরিশালে ঝড়ের কবলে ট্রলারডুবিতে ২ জনের মৃত্যু

বরিশালে ঝড়ের কবলে ট্রলারডুবিতে ২ জনের মৃত্যু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ঝড়ে ট্রলার ডুবে এক কৃষক ও এক ছাত্রের মৃত্যু হয়েছে।বুধবার হিজলা-গৌরবদী ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান।মৃত কৃষক আব্দুর রব বেপারীর (৫৫) দেহ সকাল সাড়ে ১০টার দিকে এবং ছাত্র রাজীব ভূইয়ার (১৫) দেহ বেলা ১২টার দিকে জেলেরা উদ্ধার করে। তাদের দুজনেরই বাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে।

ওসি অসীম কুমার সিকদার বলেন, মাঠ থেকে সয়াবিন তুলতে কয়েকজন কৃষক উপজেলার চলকিল্লা এলাকা থেকে নদী পার হয়ে খালিশপুর যাচ্ছিলেন।“১১ জন যাত্রী নিয়ে ছোট একটি জেলে-ট্রলার মেঘনার শাখা নদী ‘ছোট মেঘনার’ মাঝামাঝি যেতেই ঝড় শুরু হয়। ঝড়ের কবলে ট্রলারটি ডুবে গেলে নয় জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কৃষক আব্দুর রব ও স্কুল ছাত্র রাজীব নিখোঁজ ছিলেন।”পরে জেলেদের সহায়তায় নদীতে তল্লাশি চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করা হয় বলে ওসি জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net