মুরাদ হাসান মুন্না(ভোলা) তজুমদ্দিন প্রতিনিধি : বর্তমান বিশ্বের এক মহামারি আতংকের নাম করোনাভাইরাস। চিনের উহানে এর উৎপত্তি হলেও বিশ্বের প্রায় সকল দেশেই এর বিস্তার হয়ে গেছে এখন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০৮০০ জন যার মধ্যে ১৮৩ জন প্রান হারিয়েছেন ।
এরই মধ্যে বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন করে রেখেছেন। বাংলাদেশ ও প্রায় লকডাউন। ইতিমধ্যে সরকার আগামী ১৫ মে পর্যন্ত সরকারী বেসরকারি সকল অফিস বন্ধ ঘোষণা করছেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ১৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
দেশের এই ক্লান্তিলগ্নে হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন ভোলা পলিট্যাকনিক ইনস্টিটের ছাত্র মোঃ বাহার তালুকদার । নিজ এলাকা ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে বেশ কিছু অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন তিনি।
তিনি জানান, “আলহামদুলিল্লাহ পারিবারিক অর্থায়নে নিজ এলাকায় সামান্য কীছু পরিবারের মধ্যে নিউ উদ্দেগ এর মাধ্যমে বাসায় গিয়ে উপহার সামগ্রী পৌঁছাতে পেরেছি। ইনশাআল্লাহ এই মোহতি কাজটি অতি ক্ষুদ্র পরিসরে হলেও আমার পরিবার চালিয়ে যাওয়ার চেষ্টা করবে সামাজিক হক আদায়ের লক্ষ্যে। প্লিজ আপনার যাহা আছে সেখান থেকে কিছুটা দিয়ে আপনিও চাইলে এই মোহতি কাজটি করতে পারেন ৷
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply