, ,

শিরোনাম :
বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ কেন বেনিন, দলটির র‌্যাঙ্কিং কত বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর
ববিতে সীমিত পরিসরে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

ববিতে সীমিত পরিসরে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

dynamic-sidebar

রবিউল ইসলাম, ববি

করোনা বিপর্যয়ে গত ১৬ই মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় বরিশাল বিশ্ববিদ্যালয়। এই দীর্ঘ বন্ধে মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম। তাই এই পরিস্থিতি উত্তরণে পরীক্ষামূলক ভাবে অনলাইন ক্লাস চালু করছে বিশ্ববিদ্যালয়টি। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. সুব্রত কুমার দাশ। তবে এ ব্যাপারে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখাদিচ্ছে।

প্রক্টর ড. সুব্রত কুমার জানান অনলাইন শিক্ষাকার্যক্রম
চালুর ব্যাপারে বিভিন্ন বিভাগের শিক্ষকদের সাথে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনের কথা ভেবেই এমন সিধান্ত নিয়েছে প্রশাসন। প্রথমে শিক্ষার্থীদের বাড়িতে বসে করার মত কিছু একাডেমিক কাজ দেওয়া হতে পারে। সেগুলোর প্রাপ্যতা ও অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির হার পরীক্ষা করাহবে। এসব যাচাই বাছাই এর পরে যদি কোন সমস্যা না থাকে তাহলে ঈদের পর থেকে পুরোদমে অনলাইন শিক্ষার্যক্রম শুরু করা হতে পারে।

লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চন্দন কুমার দাশ জানান অনলাইন শিক্ষাকার্যক্রমে আমার মত আছে কিন্তু আমার ক্লাসমেট সবার কথা ভাবতে হবে অনেকে আছে আর্থিক ভাবে অস্বচ্ছল। তাদের পক্ষে ক্লাস চালিয়ে যেতে সমস্যা হবে। তাই ক্লাসশুরু করার আগে সবাই যেন ক্লাস করতে পারে সে ব্যবস্থা করতে হবে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন জানান , শিক্ষামন্ত্রনালয় ও ইউজিসি এর একটি নির্দেশনা আছে অনলাইন শিক্ষাকার্যক্রম এর ব্যাপারে। সেই আলোকে আমরা পরীক্ষামূলক কিছু কার্যক্রম শুরু করবো। বিভিন্ন বিভাগ এই ব্যাপারে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। তাদের মতামতের ভিত্তিতে ও পরীক্ষামূলক কর্যক্রম এর প্রাপ্ত ফলাফলের উপর বিবেচনা করে অনলাইন শিক্ষাকার্যক্রম চালু হতে পারে

তবে তিনি এটাও নিশ্চিত করেন যে অনলাইন শিক্ষাকার্যক্রম চালু করা হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থিদের মূল্যবান শিক্ষাজীবনের কথা মাথায় রেখে। যদি এ কার্যক্রমে কোন সমস্যাসৃষ্টি হয় তবে সেগুলোও সমাধান করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net