বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৩

শিরোনাম :
ভোলায় ক্বওমী মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরন করেন এমপি শাওন

ভোলায় ক্বওমী মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরন করেন এমপি শাওন

dynamic-sidebar

মুরাদ হাসান মুন্না(ভোলা) তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি : ভোলার (লালমোহন ও তজুমদ্দিন) উপজেলার ক্বওমী মাদ্রাসার আবাসিক লিল্লাহি বোর্ডিং এর শিক্ষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন নূরুন্নবী চৌধুরী শাওন এমপি। (৭ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১টার সময় মারকাজুল উলুম আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স ময়দানে এসোসিয়েশন অফ এক্সিলেন্স চ্যারিটি-বাংলাদেশ আয়োজিত লালমোহন ও তজুমদ্দিন উপজেলাধীন ক্বওমী মাদ্রাসার (আবাসিক ও লিল্লাহ বোডিং) এর শিক্ষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ক্বওমী মাদ্রাসার (আবাসিক ও লিল্লাহ বোডিং) এর শিক্ষকরা সমাজে ব্যাপক ভুমিকা রাখে। করোনার কারণে ক্বওমী মাদ্রাসার আবাসিক লিল্লাহি বোডিং এর শিক্ষকদের আর্থিক সংকটের মুখে পড়েছে। কওমী মাদ্রাসার শিক্ষকরা কোরআন এর হাফেজ তৈরি করে। আপনারা সমাজের অন্যতম সম্মানিত ব্যক্তি। তাদের জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার আঃ হান্নান, পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিল ফরহাদ হোসেন মেহের, উপজেলা ওলামালীগের সভাপতি শাহে আলম প্রমূখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net