, ,

শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা
বরিশালে সবজির বীজ পাচ্ছেন বরিশাল সদরের ৬০০ কৃষক

বরিশালে সবজির বীজ পাচ্ছেন বরিশাল সদরের ৬০০ কৃষক

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বিনামূল্যে ৬ ধরনের সবজির বীজ পাচ্ছেন বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের নিম্ন আয়ের ছয়শ’ কৃষক।

বৃহস্পতিবার (০৭ মে) বেলা ১১টায় সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতায় ওই ইউনিয়নের প্রায় ৭০ জন কৃষককে ৬ ধরনের সবজির বীজ দেওয়া হচ্ছে।

পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও বিনামূল্যে সবজির বীজ বিতরণ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ।

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু।

বিশেষ অতিথি ছিলেন দুই ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও রেহানা বেগম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ।

কৃষি বিভাগ জানায়, করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সারা দেশের নিম্ন আয়ের কৃষকদের সবজি বীজ প্রণোদনা দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নে নিম্ন আয়ের ছয়শ’ কৃষককে বিনামূল্যে সবজি বীজ দেওয়া হচ্ছে।

এর মধ্যে রয়েছে লাউ বীজ, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, শসা, চিচিঙ্গা, ও চাল কুমড়ার বীজ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net