বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৩

শিরোনাম :

আমতলীতে খাল খনন কার্যক্রমের উদ্ভোধন

dynamic-sidebar

আমতলী(বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা নিচকাটা দাইর মরা খালের খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান।

 

রবিবার সকালে খাল খনন কার্যক্রম উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বরিশালের প্রকল্প পরিচালক মি. স্বপন চন্দ্র হালদার, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. কায়সার মুন্সী, আমতলীর এসও মো. হারুন অর রশিদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা নিচকাটা দাইর মরা খালের ২ কিলোমিটার ১৬ লক্ষ টাকা বরাদ্ধ দেন। এ খালটি খননের ফলে আঠারগাছিয়া ইউনিয়নের কয়েকশত কৃষক উপকৃত হবে বলে স্থানীয়রা জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net