বরিশাল নগরের রুপাতলী এলাকায় বাসের চাপায় আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত আনোয়ারা বেগম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর কাচারিবাড়ি এলাকার মৃত মানিক হাওলাদারের স্ত্রী। তিনি রুপাতলী পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন কাজি বাড়িতে মেয়ে জামাই হালিমের বাড়িতে বেড়াতে আসছিলেন। স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকেল পৌনে ৫ টার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক পাড় হওয়ার সময় রিয়াজ-রিফাত নামের একটি যাত্রীবাহি বাস আনোয়ারা বেগমকে চাপা দেয়। বাসটি রুপাতলী স্ট্যান্ডের দিকে যাচ্ছিলো। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়। স্খানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক ও স্টাফরা পালিয়ে যায়। পরে থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে জব্দ করে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার এসআই কুদ্দুস জানান, মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply