বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৬

শিরোনাম :

বরিশালে তাপমাত্রা ৩৬ ডিগ্রি, অস্বস্তিতে জনজীবন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পরেছে দক্ষিণাঞ্চলের মানুষের জনজীবন।একটু স্বস্তি পেতে কেউ ঠান্ডা পানি পান করার ব্যবস্থা করছেন,আবার কেউ নদী অথবা পুকুরে গোসলের মাধ্যমে গরমের থেকে রক্ষা পেতে বিভিন্ন উপায় অবলম্বন করার চেস্টা করে যাচ্ছে।

 

৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (১১ মে) আকাশ হাল্কা মেঘাচ্ছন্ন থাকায় দুপুর ১২টা অবধি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আবহাওয়া অফিস জানায়, বৈশাখ মাস চলমান বলে কাল বৈশাখী ঝড়ের উপস্থিতি লক্ষ্যণীয়। তাই ২৪ ঘণ্টার মধ্যে দমকা থেকে ঝড়ো হাওয়া এবং কোথায়ও বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

এদিকে এমন আবহাওয়ায় বিশেষ করে শ্রমজীবী বলতে রিকশা চালকদের অসুবিধা হচ্ছে সবচেয়ে বেশি। তারা জানায়, বৃষ্টি না হলে তাদের কাজ করা মুশকিল হয়ে পড়ছে। কেউ বা গরমের জন্য বের হতে পারছে না।

 

#ছবিটি তোলা,বরিশাল নগরীর ৩০নং ওয়ার্ড কাশিপুর এলাকার একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ছে একঝাঁক ছেলের দল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net