বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৫

শিরোনাম :
বরিশালে নার্সসহ পরিবারের ৫ সদস্য করোনায় আক্রান্ত

বরিশালে নার্সসহ পরিবারের ৫ সদস্য করোনায় আক্রান্ত

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সের পর এবার তার পরিবারের আরও ৪ সদস্যের করোনা পজেটিভ হয়েছে। রবিবার ঐ পরিবারের আরও ৫ সদস্যের নমুনা পরীক্ষা করা হলে সোমবার তাদের মধ্যে ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। একই পরিবারের আরেক শিশুর রিপোর্ট নেগেটিভ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, গত ৬ মে হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সের করোনা পজেটিভ হয়। ঐ দিনই তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই নার্সের স্বামী, ২ শিশু সন্তান এবং শ্বশুর-শাশুড়ির নমুনা রবিবার মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয়। সোমবার তাদের পরিবারের ৪ জনের রিপোর্ট পজেটিভ এবং এক শিশুর নেগেটিভ রিপোর্ট আসে।

নতুন শনাক্ত হওয়া ৪ জনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পরিচালক ডা. মো. বাকির হোসেন। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি এলাকার ভাড়া থাকেন ঐ পরিবার।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি অবহিত হওয়ার পর ঐ নার্সের বাসা লকডাউন করা হয়েছে।

সোমবার রাত ১০টা পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০জন। তাদের মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৬ জন। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net