বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৩

শিরোনাম :
এবারের ঈদে ভোলা থেকে চলাচল করবেনা যাত্রীবাহি কোনো লঞ্চ

এবারের ঈদে ভোলা থেকে চলাচল করবেনা যাত্রীবাহি কোনো লঞ্চ

dynamic-sidebar

আকতারুল ইসলাম আকাশ,ভোলা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় ভোলা থেকেও পবিত্র ঈদুল ফিতরের আগ পর্যন্ত সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার নৌ-পরিবহন সচিব মোহম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, সরকারি আদেশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সচিব জানান, লঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন সম্ভব নয় তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঈদ পর্যন্ত সব আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

 

উল্লেখ্য, প্রতি বছর ঈদের সময় দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ নদীপথে বিভিন্ন জেলায় যাত্রা করে থাকে। দেড় মাসেরও বেশি সময় ধরে আন্তঃজেলা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net